
জামাল উদ্দীনঃ কক্সবাজার টেকনাফে অভিযানে চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ ৪ মাদক পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড। সে সাথে একটি নোহা গাড়ী ও জব্দ করা হয়।
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের সমুদ্রসীমা, উপকূল এবং নদীর তীরবর্তী এলাকাযয় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সূত্রে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রাম হতে একটি বড় গাঁজার চালান টেকনাফে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার ভোর ৬ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ স্থল বন্দর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ধূসর রঙের হাইস গাড়ীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল গাড়ীটিকে থামিয়ে তল্লাশী করে ৬০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করে।
আটকৃতরা হলো মোঃ আব্দুল্লাহ (৩৪), মহিউদ্দীন (৩৫) ও ইসমাইল (২৫) কুমিল্লা এবং মোহাম্মদ নূর (২৩)। তারা সকলে টেকনাফ মুছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জব্দকৃত গাঁজা, গাড়ী এবং আটককৃত ব্যাক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...