
মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ীর পাংশায় নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা প্রদান ও বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও পাংশা কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি ও উদয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা।
এ সময় তিনি ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্র ছাত্রীর উদ্দেশ্য বলেন, টেস্টে পাস না করলে এসএসসি পরীক্ষা দিতে পারবেনা। এমন কি এক সাবজেক্টে ফেল করলেও পরীক্ষা দিতে পারবেনা।
অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যান ট্রাস্টের সভাপতি শাজাহান আলী শেখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনায়েত কবির। সদ্য অবসর গ্রহণ করা প্রধান শিক্ষক ক্ষিদির চন্দ্র কে ফুলেল শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...