ট্রাফিক আইন লঙ্ঘন, রাজধানীতে একদিনে ৭৯৯ মামলা

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ , ১৪ অক্টোবর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ৭৯৯টি মামলা এবং ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়াও অভিযানকালে ৫৩টি গাড়ি ডাম্পিং ও ২৯টি গাড়ি রেকার করা হয়েছে।

রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে বলে জানানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।