
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে ডিমের বাজারে দ্রব্যমূল্য মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা করার সময় বেশি দামে ডিম বিক্রি এবং সিন্ডিকেটের সাথে জড়িত থাকায় দু’টি প্রতিষ্ঠান’কে মোট ১ লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসন ঠাকুরগাঁও এর সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:খাইরুল ইসলাম।
গতকাল শুক্রবার সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পরযন্ত জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:খাইরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালিয়ে জান।
এ সময় কালিবাড়ী বাজারের খুচরা বিক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে বাসস্ট্যান্ড সংলগ্ন ঠাকুরগাঁও জেলার পাইকারী ডিম বিক্রেতা জমজম ডিম আড়তে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তাদের অভিযোগের প্রেক্ষিতে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান নর্থ এগ্রো লিমিটেডে অভিযান পরিচালনা করা হয়।
সরকার নির্ধারিত রেটে ডিম বিক্রয় না করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে নর্থ এগ্রো লিমিটেড কোম্পানি ঢাকাস্থ তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি কর্তৃক সারাদেশে অতিরিক্ত মূল্য নির্ধারণকারী একটি সিন্ডিকেট এর সাথে জড়িত মর্মে জানা যায়।
এবং সেই সাথে কাজী ফার্মস, টাংগাইলের কিছু এগ্রো কোম্পানি, রংপুরের ভি’আই’পি ডিম কোম্পানির শাহাদাৎ, বেনজির আহমেদের ঠাকুরগাঁও এর নর্থ এগ্রো লিমিটেড ইত্যাদি কোম্পানি জড়িত রয়েছেন বলে জানা যায়।
সরকার নির্ধারিত দাম উতপাদক পর্যায়ে ডিম প্রতি ১০.৫৮ টাকা এবং পাইকারি পর্যায়ে ২০ পয়সা লাভে ১০.৭৮ টাকায় বিক্রয় করার কথা থাকলেও সংশ্লিষ্ট কোম্পানি কিংবা পাইকারী আড়তদারগণ কোন প্রকার চালান, ভাউচার বা অন্য কোনো প্রমাণ না রেখে গোপনে সিন্ডিকেট সৃষ্টি করে বেশি দামে বাজারে ডিম ছাড়ছেন।
দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে সরকার নির্ধারিত রেটের অধিক দামে ডিম বিক্রয় এবং ভাউচার প্রদান ও সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী জমজম ডিম আড়ত কে ৫০,০০০/- টাকা এবং নর্থ এগ লিমিটেড কোম্পানি কে ১,০০,০০০/- টাকা (মোট ১,৫০,০০০/- টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তা পর্যায়ে ডিমের হালি প্রতি দাম ৫৬ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রয়ের প্রমাণ পাওয়া যায় সরজমিনে গিয়ে। তবে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,আগামীকাল অনধিক ৪৫ টাকা রেটে নেমে আসবে বলে তিনি আশা করছেন। এ ব্যাপারে তিনি ভোক্তা সাধারণ কে সচেতন হতে বলেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রয়োজনে প্রশাসনের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
অভিযান চলাকালীন সময় আরো উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও সদর থানা পুলিশ, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, জেলা মার্কেটিং অফিসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...