
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁও: আর্থিক অনিয়ম, সেচ্ছাচারিতা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যা মামলার অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মো: নুরুল ইসলামকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ ১৭ আগস্ট ২০২৬ (সোমবার) ৯নং রায়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে “৯নং রায়পুর ইউনিয়নের সচেতন জনসাধারণ”।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অভিযোগ করেন যে, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মো: নুরুল ইসলাম দীর্ঘদিন যাবত (গত দুই বছর ধরে) পলাতক রয়েছেন।
তিনি নানা আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার সাথে জড়িত ছিলেন এবং ২৪-এর গণঅভ্যুত্থানে হত্যা মামলার অন্যতম অভিযুক্ত। এই পরিস্থিতিতে তাকে পুনরায় ইউনিয়ন পরিষদে পুনর্বহাল করার প্রক্রিয়া প্রতিরোধে তারা রাজপথে নেমেছেন।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই একজন দুর্নীতিগ্রস্ত ও হত্যা মামলার আসামিকে রায়পুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে দেখতে চান না সাধারণ জনগণ। তারা দ্রুত এই বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধনে রায়পুর ইউনিয়নের সর্বস্তরের বিপুল সংখ্যক সচেতন নাগরিক ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...