
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ সারাদেশের নেয় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখা’র কর্মচারীদে’র দুই দফা দাবি নিয়ে দুই ঘণ্টা’র “কর্মবিরতি”কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার(৫ মে ) সকাল ৯.৩০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত ঠাকুরগাঁও জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করেছে কর্মচারী’রা।
দুই দফা দাবির মধ্যে আছে, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল এর সহায়ক কর্মচারীদের’কে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতাদি প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ট গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জৈষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে এই কর্মবিরতি পালন করা হয়।
উক্ত কর্মবিরতি’তে ঠাকুরগাঁও বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি মো: বিল্লাল হোসেন,সহ-সভাপতি, তফিজুল ইসলাম, হামিদুর রহমান।সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন সহ জেলা’র সকল কর্মচারী’রা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বৈষম্য এখনো রয়ে গেছে আমরা বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যো’র শিকার। আমাদের’কে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।আমাদের’কে বদলী করে মহামান্য হাইকোর্ট বিভাগ।আমাদেরকে বেতন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরো বলেন,আমাদের কোনো মূল অভিভাবক নেই।আমরা ১৫ থেকে ২০ বছর চাকরি করছি, আমাদের কোনো পদন্নোতি নেই,আমরা ব্যতীত সকল ক্ষেত্রেই পাদ পদবি পরিবর্তন হয়,আমাদের হয়না তাই কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন হচ্ছে, আমাদের “দুই”দফা দাবি মেনে নিয়ে বৈষম্য দূর করতে হবে।
এ সময় তারা আরো জানান, যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়,এবং পরবর্তীতে কেন্দ্র থেকে যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা অনুয়ায়ী কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...