
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২:৩০ মিনিটের সময়ে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া স্কুল মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঠেলার নাম বাবাজি—গণভোটে আস্তে আস্তে ‘হ্যাঁ’ বলতে শুরু করেছে একটি দল।
জনগণের চাপ ও বাস্তবতার কারণেই তারা এই অবস্থানে আসতে বাধ্য হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, শুরুতে একটি বিশেষ রাজনৈতিক দল গণভোটের বিরোধিতা করলেও এখন জনমতের চাপে তারা অবস্থান পরিবর্তন করছে। মানুষ এখন সচেতন জনগণ সবই বুঝে৷
জনসভায় ডা. শফিকুর রহমান আরো বলেন, আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ দলের বিজয় চাই না। আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। ভোটাধিকার, ন্যায়বিচার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ নানাভাবে বঞ্চিত হচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মতপ্রকাশের স্বাধীনতায় বাধা জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
এসব সংকট থেকে উত্তরণের জন্য একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ কোনো বিকল্প নেই। তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তির মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...