
দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৯৫ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৮৭ শতাংশ বা ৬ হাজার ৯৫ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ০৩ হাজার ৮৩৪ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি টাকা।
চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৬০.২০ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ। ডিএসইএস সূচক বেড়েছে ২০.১৮ পয়েন্ট বা ১ দশমিক ৭৩ শতাংশ। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ১৫.৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ।
ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৯১৯ কোটি ২৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৫ হাজার ৭৩৫ কোটি ৭৫ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ১৮৩ কোটি ৫২ লাখ টাকা।
তবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫০ কোটি ০৯ লাখ টাকা বা ৩ দশমিক ৪৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৩৮৩ কোটি ৮৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩৩ কোটি ৯৪ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫১টি কোম্পানির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৬৯ শতাংশ ও ০.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৫১৫.২২ পয়েন্টে ও ৯৪৯৩.১৭ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ০.২৫ শতাংশ ও সিএসআই ১.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪০০০.৮৭ পয়েন্টে ও ৮৭৭.১৮ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক কমেছে ০.০৯ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১০৯.২২ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৯৫ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১৭১ কোটি ২৫ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৭০ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ার দর।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...