
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সড়ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে করেছে গোলড়া গ্রামের বাসিন্দারা।
আজ বুধবার (২৯শে জানুয়ারি ২০২৫ইং)৩-৩০ মি: পর্যন্ত অবস্থান করছিলেন।আজ সকাল ১১টার দিকে গোলড়া গ্রামের কয়েক শত মানুষ ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে তা অবরোধ করে রাখেন।
প্রায় ৪ ঘন্টা অবরোধের কারণে আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। মহাসড়কের দুই পাশে প্রায় সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা।
এলাকাবাসীর নিকট থেকে জানা গেছে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের পুরোনো সড়ক বন্ধ করে দিয়েছে তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামে দুই প্রতিষ্ঠান।
এতে তাদের চলাচলে বেশ সমস্যা হচ্ছে। এরই প্রতিবাদে সড়কটি পুনরুদ্ধারের দাবিতে ধানকোড়া ইউনিয়নে তারাসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের গেট-সংলগ্ন মহাসড়কে অবস্থান নেয় গ্রামবাসী।
প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং অবরোধকারীদের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।অবরোধকারীরা বলছেন, যতক্ষণ না সড়ক খুলে দেওয়া হবে, ততক্ষণ তারা মহাসড়ক ছাড়বেন না।পুলিশ ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে তাদের সরানোর চেষ্টা করছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কে গোলড়া গ্রামবাসী মহাসড়কে অবস্থান নিয়েছেন। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। দুই পক্ষের সঙ্গেই আলোচনা চলছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...