
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাজার পাড়ার হাইস্কুল সড়কের একটি বাড়ি থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
ওই শিক্ষার্থীর নাম অনন্য গাঙ্গুলি (২৫)। তিনি কোটচাঁদপুর উপজেলার প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি ও রাধারানী ভট্টাচার্যের ছেলে। তার মা রাধারানী কোটচাঁদপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবা প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি কোটচাঁদপুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রভাষক। অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল।
জানা গেছে, অনন্য ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৩১ জানুয়ারি) রাতে অনন্য গাঙ্গুলি ঢাকা থেকে বাড়িতে আসে। রাতে খাবার খেয়ে সে তার শোবার ঘরে চলে যায়। সকাল ৮টার দিকে নাশতা বানিয়ে তার মা খাবার জন্য ডাকে। এ সময় তার কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান অনন্য ফ্যানের সঙ্গে ঝুলছে। এরপর খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
অনন্যের মা রাধারানী বলেন, ‘সে বাড়ি আসার পর আগের মতোই আচারণ করেছে। আমার সঙ্গে কোনো দিন কোনো বিষয় নিয়ে মন খারাপের ঘটনা ঘটেনি। তবে কেন সে এ ধরনের ঘটনা ঘটাল বুঝতে পারছি না।’
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর স্বজনদের সহায়তায় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সহযোগী সদস্যকে গুলি করে হত্যা
পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সহযোগী সদস্যকে গুলি...
নবনির্বাচিত কমিটিতে সভাপতি কুতুবউদ্দিন ও সেক্রেটারি দিদার হোসেন
নবনির্বাচিত কমিটিতে সভাপতি কুতুবউদ্দিন ও সেক্রেটারি...
এবার লটারিতে নির্ধারণ হলো ৫২৭ থানার ওসি
এবার লটারিতে নির্ধারণ হলো ৫২৭ থানার...
পাশ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না:...
পাশ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল...
সাপাহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আলতাফের পাশে অধ্যক্ষ...
সাপাহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আলতাফের...
জামায়াত নেতা আজহারের দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু
জামায়াত নেতা আজহারের দ্বিতীয় দিনের আপিল...