
বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহীর তানোর পৌরসভা(আমশো) স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ-উপলক্ষ্যে শনিবার সকালের দিকে স্কুলের নব নির্মিত ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন।
তিনি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। ২১ এপ্রিল আমাদের পরিবারের ও তানোর গোদাগাড়ীর শোকের দিন। আমার প্রয়াত ভাই আপামর জনতার প্রানের নেতা প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী। পরিক্ষায় অংশ নিবেন। আপনারা ভালোভাবে বুঝে শুনে উত্তর লিখবেন। আপনাদের শিক্ষার সিঁড়ির প্রথম ধাপ এটি। সবাই এই বিদায় নেয়। এবিদায় গৌরবের আনন্দের।
আপনারা ভালো ফলাফল করে স্কুল ও পিতা মাতার মুখ উজ্জ্বল করবেন। নিজেকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। আমি আনন্দিত যে স্কুল থেকে ৩ জন ট্যালেন্টে ও একজন সাধারণ জুনিয়র বৃত্তি পেয়েছ। আমি আপনাদের মঙ্গল কামনা করি।
উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে (অব) সহকারী অধ্যাপক আনিসুর রহমান, জেলা বিএনপি নেতা, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, স্কুলের সাবেক সভাপতি ময়েজ উদ্দিন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান সিনিয়র নেতা কামরুজ্জামান হেনা, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহবায়ক ফিরোজ কবির, ড্যাব নেতা ডা: মিজানুর রহমান, কামারগাঁ ইউপি বিএনপির একাংশের সভাপতি খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর গোলেহার নাজনীন, পৌর বিএনপি নেতা ওবাইদুর মোল্লা, সমাজ সেবক মুজিবুর রহমান প্রমুখ।
এবারে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ৪৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবেন।
এসময় স্কুল এন্ড কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...