
বকুল হোসেন,তানোর(রাজশাহী): রাজশাহীর তানোর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ মেলা উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাঈমা খান । উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.ওয়াজেদ আলী।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা মাহাবুবুল আলম সরকারের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক,তানোর উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( টিএইচও) বার্নাবাস হাসদা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ , উপজেলা মৎস কর্মকর্তা সাজু চৌধুরী, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন
ভ্যাটেনারী সার্জন ডাঃ সুমন মিঞা,সাংবাদিক ও প্রিন্ট মিডিয়া,পল্লী চিকিৎসাগণ ও স্থানীয় জনসাধারণ সহ বিভিন্ন এলাকার কৃষক খামারী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে টেকসই ও আধুনিক করার লক্ষ্যে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ‘নীরোগ জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে শক্তিশালী’ প্রতিপাদ্য তুলে ধরে দুধ, ডিম, মাংস উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, খামারির দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি-নির্ভর খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় তানোর উপজেলার বিভিন্ন এলাকার খামারি, কৃষক, শিক্ষার্থী ও প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী (১ সপ্তাহ) নানা কর্মসূচির মাধ্যমে তানোর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ পালন করা হবে।
এর আওতায় খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ সেবা, রোগ নির্ণয় ক্যাম্প ও সচেতনতামূলক প্রচার পরিচালনা করা হবে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী । উপস্থিত সকলের জন্য ট্রিশাট প্যাড কলম ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...