
বকুল হোসেন,তানোর ( রাজশাহী): রাজশাহীর তানোর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন। তবে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর, অর্থাৎ দুপুর ১২টার দিকে সভা শুরু হওয়ায় উপস্থিতদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু সাংবাদিকদের জন্য আলাদা বসার কোনো ব্যবস্থা না থাকায় তারা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনায় তানোর উপজেলার সকল সাংবাদিক একযোগে সভা বর্জনের সিদ্ধান্ত নেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তানোর প্রেস ক্লাবের সভাপতি সাঈদ সাজু বলেন “আমন্ত্রিত হয়ে এসে এমন অবহেলা ও অসম্মানের শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের উচিত ছিল সাংবাদিকদের যথাযথ সম্মান প্রদর্শন করা।”
তানোর উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর জানান, সবসময় উপজেলা প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করতে প্রস্তুত তবে সাংবাদিকদের মর্যাদা ও সম্মান রক্ষা না করা হলে ভবিষ্যতে তারা এমন অনুষ্ঠানে অংশ নেবেন না।
তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন বলেন, “আমাকে অনুষ্ঠান সম্পর্কে কোনো ফোন বা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। স্থানীয় সাংবাদিকদের উপেক্ষা করে কোনো সভা সফল হতে পারে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানকে মুঠোফনে ফোন দিলে তার নাস্বার ব্যাস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...