
বকুল হোসেন রাজশাহী(তানোর): রাজশাহীর তানোর উপজেলার বিকল্প জীবিকার্জনের জন্য নিবন্ধিত ১৮জন জেলেকে ১৮টি বকনা বাছুর প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ই মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে তানোর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এই বকনা বাছুর প্রদান করা হয়।
তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী,বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসান প্রমুখ।
বকনা বাছুর পেয়ে খুশি জেলেরা বলেন , এই বাছুর লালনপালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি আমরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরী বলেন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনের জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর প্রদান করা হচ্ছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান , অসময়ে জেলেরা বিলে তেমন মাছ পাচ্ছেনা। সেজন্য বকনা বাছুর দিয়ে সহায়তা করা হচ্ছে। জেলেদের জীবনমান উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...