
বকুল হোসেন রাজশাহী (তানোর): আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত ও বাল্য বিবাহ এবং শিশু শ্রম মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিস (এপি)এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার এন্ড্রিকাসের সান্তালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শপথ বাক্য পান করান তানোর উপজেলা মহিলা বিষয়ক অফিসার হাবিবা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ, তানোর থানার তদন্ত ওসি ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন, তানোর উপজেলা সমাজ সেবা অফিসার শহিদুল ইসলাম, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, পাঁচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারশেন রাজু উইলিয়াম রোজারিও।
কামারগাঁ ইউপি চেয়ারম্যান শফি কামাল মিন্টু, চান্দুড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মেজর, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, স্বর্ণ পদক প্রাপ্ত কৃষিবিদ নুর মোহাম্মদ, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের কর্মকর্তা কর্মচারীসহ উপকার ভোগী সদস্য সদস্যা ও শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিবিন্ন শ্রেনী পেশার সুধীজন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে গত বছরের ১৮ই ডিসেম্বর থেকে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভাকে বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত বিষয়ক বিভিন্ন সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিশু শ্রমে নিয়োজিত পরিবার গুলোকে আয় বৃদ্ধি মুলক কর্মকান্ড সম্পৃক্ত করে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত, বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষনা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিক ভাবে তানোর উপজেলাকে বিদ্যালয় থেকে ঝরে পড়া, বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষনা করা হলো।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...