
মনির হোসেন, তুরাগ(উত্তরা): রাজধানীর তুরাগে ইয়াসিন আরাফাত (২২) নামে এক যুবক গলায় গামছা পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধারের পর মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, আজ সোমবার সকাল ১১ টায় তুরাগের ৫৪ নং ওয়ার্ডের ভাটুলিয়া এলাকায় দোতালা মসজিদ রোড সংলগ্ন আনোয়ার এর ভাড়াটিয়া বাড়িতে এই ঘটনাটি ঘটে। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মাইলজানি গ্রামের সোহান খান এর ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১১ টায় তুরাগের ৫৪ নং ওয়ার্ডের ভাটুলিয়া এলাকায় দোতালা মসজিদ রোড সংলগ্ন আনোয়ার এর ভাড়াটিয়া বাড়িতে ইয়াসিন আরাফাত নামে এক যুবক নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
পরবর্তীতে তার পাশের ঘরের ভাড়াটিয়া তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে আত্নহত্যার কোন কারন জানা যায়নি।
এই বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহাৎ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত দেহের সুরতহাল শেষে লাশ ময়নতদন্তের জন্য শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...