
ইসরায়েলের রাজধানী তেল আবিবে দুর্বৃত্তের ছোড়া গুলি ও ছুরিকাঘাতে ৭ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার লেবাননে স্থলপথে সামরিক অভিযান ও ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করার মধ্যে ইসরায়েলের অভ্যন্তরে এ হামলার ঘটনা ঘটলো।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইসরায়েলের ভেতরে এ ধরনের হামলা আর ঘটেনি বলে ইসরায়েলি পুলিশ জানিয়েছে।
বুধবার (২ অক্টোবর) টাইমস অব ইসরায়েল ও বিবিসি এ খবর জানায়।
খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আবিবের জাফা এলাকায় দুই দুর্বৃত্তের নির্বিচারে গুলি ও ছুরিকাঘাতে ৭ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। পরে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই দুর্বৃত্তও নিহত হন।
ইসরায়েলি পুলিশ হামলাকারী দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন, মেহমেদ খালিফ সাহের রজব এবং হাসান মোহাম্মেদ হাসান তামিমি। তারা দুজনই গাজা পশ্চিম তীরের হেবরন শহরের বাসিন্দা। হামলাকারীদের পরিচয় প্রকাশ করলেও নিহতদের পরিচয় প্রকাশ করেনি ইসরায়েলি পুলিশ।
হামলায় কতজন আহত হয়েছেন, সে তথ্যও জানানো হয়নি। তবে আহতদের তেল আবিবের হেলনের ওলফসন মেডিকেল সেন্টার ও ইচিলভ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে।
ইসরায়েলের পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি ঘটনাস্থল পরিদর্শন করেছেন খবরে উল্লেখ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত