
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ (টিএসএফ বিডি) তবলছড়ি উপ-আঞ্চলিক শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদেট সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিক রঞ্জন ত্রিপুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএসএফ বিডি তবলছড়ি উপ-আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক প্রিয়ময় ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন যুগল বাঁশী ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের প্রাক্তন সভাপতি সুরেশ বরণ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের বড়নাল ও আমতলী উপ-আঞ্চলিক শাখার সভাপতি বীরজয় ত্রিপুরা ও সাধারণ সম্পাদক অনিল বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের তবলছড়ি উপ-আঞ্চলিক শাখার প্রতিষ্ঠাতা সভাপতি (২০০৫) নজর কান্তি ত্রিপুরা, তৈলাইফাং বড়পাড়া রাধা কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিবেকানন্দ ত্রিপুরা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টিএসএফ বিডি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্প ত্রিপুরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন— তুরস্ক ত্রিপুরা, কার্যনির্বাহী সদস্য, টিএসএফ বিডি তবলছড়ি উপ-আঞ্চলিক শাখা; প্রমিতা ত্রিপুরা, ২য় বর্ষ শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; মনিরাম ত্রিপুরা, ২য় বর্ষ শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথির হাত থেকে কৃতি শিক্ষার্থী হিসেবে প্রমিতা ত্রিপুরা ও মনিরাম ত্রিপুরা সম্মাননা স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি করা প্রয়োজন। টিএসএফ শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি ত্রিপুরা জাতির শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দ্বিতীয় অধিবেশনে শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য সচিব ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিক রঞ্জন ত্রিপুরা পুরনো কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি: প্রিয়ময় ত্রিপুরা; সাধারণ সম্পাদক: পরিমল ত্রিপুরা; সাংগঠনিক সম্পাদক: মনিরাম ত্রিপুরা ও শিক্ষা বিষয়ক সম্পাদিকা: ফনিতা ত্রিপুরা।
শপথ বাক্য পাঠ করান টিএসএফ বিডি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্প ত্রিপুরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য হিকোময় ত্রিপুরা ও রণজ্যোতি ত্রিপুরা, টিএসএফ বিডি মাটিরাঙা উপজেলা শাখার সহ-সভাপতি ঝর্ণা ত্রিপুরা ও সাধারণ সম্পাদক কানু রায় ত্রিপুরা, মাটিরাঙ্গা কলেজ শাখার সভাপতি অনিতা ত্রিপুরা, টিএসএফ বিডি পানছড়ি উপজেলা শাখার সভাপতি ভূবন ত্রিপুরা।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...