ত্রিশালে তারুন্য উৎসবে ব্যাডমেন্টন ফাইনাল খেলা

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ , ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ময়মনসিংহের ত্রিশালে তারুন্য উৎসব ২০২৫ উপলক্ষে ব্যাডমেন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও ত্রিশাল ব্যাডমেন্টন এসোসিয়েশনের সার্বিকসহযোগীতায় বুধবার রাত্রিকালীন ব্যাডমেন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী।

উপজেলা সহকারি কমিশনার ভুমির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আরম মজিব, সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান সেলিম,বিশিষ্ট ক্রীড়াবিদ শরিফুজ্জামান সিজার,খায়রুল কবীর রাসেল প্রমুখ।

ব্যাডমেন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় সিজার জুটি আলমগীর জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন।

মন্তব্য লিখুন

আরও খবর