
ময়মনসিংহের ত্রিশালে তিতাস গ্যাসের লাইনে ত্রুটির কারণে ময়মনসিংহ ও নেত্রকোনায় বাসাবাড়িতে তিতাসের গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে।
গতকাল সোমবার (২৪ জুন) রাত ১১টা থেকে গ্যাস পাচ্ছে না ময়মনসিংহ ও নেত্রকোনা শহরের তিতাসের গ্রাহকরা। এতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্থ হয়। একটি কোম্পানির ভবন নির্মাণকাজের পাইলিং করতে গেলে গ্যাস লাইনে আঘাত লাগে।

এতে ছিদ্র হয়ে যায় পাইপ। ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে যাওয়ায় রাত থেকে দুই জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ তিতাস গ্যাস অফিসের ম্যানেজার (অপারেশন) হিমটন পাল বলেন, লিকেজ সরানোর জন্য আমাদের টিম সোমবার রাত থেকে চেষ্টা করছে।
আমাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ গ্যাস শূন্য হওয়ার পর কাজ শুরু করতে হয়। সেই নিয়ম অনুসারে আমরা কাজ করতেছি, দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করতে পারব।
তিতাস গ্যাসের ডিজিএম নারায়ণ চন্দ্র দে জানান, অত্যন্ত জটিল ও স্পর্শকাতর এই মেরামত কাজ ইতোমধ্যে চলমান রয়েছে। আজকের মধ্যেই গ্যাস সংযোগ পুন:স্থাপিত হওয়ার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত