ত্রিশালে দুদিন ব্যাপী প্রশিক্ষণকর্মশালা সমাপ্ত

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

ময়মনসিংহের ত্রিশালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ত্রিশালে চলমান চারটি শিশু সুরক্ষা কমিউনিটি হাবের দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

এ লক্ষে মঙ্গলবার স্থানীয় শশী ফাউন্ডেশনের প্রশিক্ষণ রুমে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংবাদকর্মী ফারুক আহমেদ।

এ সময় প্রশিক্ষক সুরভী বিশ্বাস ও মারুফা আক্তার উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ১৬ জন সিএফ ও পিআর লিডারগণ অংশ গ্রহন করেন।