
ময়মনসিংহের ত্রিশালে সোনার মূর্তি প্রতারণা মামলায় নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মাগুরজোড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে মো. ফায়জুর রহমান।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) ত্রিশাল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার বিরুদ্ধে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।”
এ সময় উপস্থিত ছিলেন এনপিএস ত্রিশাল শাখার সভাপতি এটিএম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ্য, হারেছা খাতুন নামে এক বিধবা নারী তার বিরুদ্ধে সোনার মূর্তি দেখিয়ে প্রায় ৪৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনেন। এ ঘটনায় ত্রিশাল থানায় অভিযোগও হয়েছে।
তবে ফায়জুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ দিয়েছেন এবং ঘটনাটিকে পূর্ব শত্রুতার জের দাবি করেছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...