
ময়মনসিংহের ত্রিশালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে তালতলী থানার কবিরাজ পাড়ার সারোয়ার হোসেন ও মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর এলাকার মাহাবুব-উজ-জামান।
গতকাল সোমবার (১৩ জানুয়ারী) গভীর রাতে ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টোশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে তাদের নিকট থেকে ৩৬৮০ পিচ ইয়াবা, ২টি মোবাইল ও মাদক পরিবহনের কাজে ব্যবহ্নত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
জানা যায়, র্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকান্ডে বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি অভিযানিক দল ১৪ জানুয়ারি মঙ্গলবার গভীর রাতে এক অভিযান পরিচালনা করে ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টোশন এর সামনে ময়মনসিংহ থেকে ঢাকা গামী মহাসড়কে রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে মো. সারোয়ার হোসেন ও মো. মাহাবুব-উজ-জামান কাছ থেকে ৩৬৮০ পিস ইয়াবা, এক টি প্রাইভেট কার, দুটি টি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য এগারো লক্ষ চার হাজার টাকা।এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা দায়েরর্পূবক আসামি ও আলামত হস্তান্তর করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, গ্রেফতারকৃত দুজনকে রিমান্ড চেয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...