
দক্ষিণ কোরিয়া রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দুই দেশের সম্পর্কে দুই দেশের জনগণ উপকৃত হবে, এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেছেন, আমরা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাই।
মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।
মঈন খান আরও বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা এবং ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ছাত্রবিপ্লব এবং বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে।
মঈন খান বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে আসেনি। তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে। দুই দেশের জনগণ এতে উপকৃত হবে। অতীতের মতো ভবিষ্যতেও আমরা কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো। যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, উভয় দেশ সৌহার্দ্য বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবো।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা তাজবিরুল ইসলাম ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...