
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শতবর্ষী আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউশনের নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে বিদ্যালয়ের হলরুমে ব্যতিক্রমী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ কে এম সানোয়ার আলম বলেন, “আজকের এই অনুষ্ঠান কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। বিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই না।
আমরা যে যার রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিদ্যালয়ের বাইরে রাজনীতি করব। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে আমাদের সবার পরিচয় একটাই আমরা এই বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী।
তিনি বলেন, “দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে চাই। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার্থীদের জন্য সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।
তবে শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, এর পাশাপাশি শিক্ষার মানও বাড়াতে হবে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কে এম সানোয়ার আলম আরও বলেন, “এই বিদ্যালয়ের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস। সেই ঐতিহ্য ধরে রেখে আগামী দিনে এটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।
এজন্য কারও রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টাকেই গুরুত্ব দেওয়া হবে। বিদ্যালয়ের পড়াশোনা মান বাড়ানো তাগিদ তিনি আরও বলেন, ইতিমধ্যে বিদ্যালয়টি ভবিষ্যত নিয়ে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি।
ভালো ফলাফল করুন, আমি জাতীয় করণে চেষ্টা করবো। এসময় তিনি স্থানীয় সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালীর আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ। অনুষ্ঠান উদ্বোধন করেন আশুজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মতিউর রহমান তালুকদার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন আশুজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, এডহক কমিটির সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম খন্দকার, শিক্ষক বানু দত্ত, আতিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গনি, এজহারুল ইসলাম, রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, বানেটেক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইকবাল হাসান মকুল, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সঞ্জু রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম ও কেন্দুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মতিন রুমেন।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি কে এম সানোয়ার আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ ও শিক্ষকসহ অতিথিবৃন্দ। পরে সভাপতি বিদ্যালয়ের শিক্ষক ও অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন তিনি।
ব্যতিক্রমী এ মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী , সাবেক শিক্ষক, শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দলমত নির্বিশেষে অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...