
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুনের পক্ষে জনসভা করেছে আলীপুরা ইউনিয়ন বিএনপি।
রবিবার বিকেল ৪টায় আলীপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাদল খলিফা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাসান মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা, যুবদল আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিদ আহমেদ রিডেন, কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, “দশমিনা-গলাচিপার জনগণ ধানের শীষ প্রতীকেই ভোট দিতে চায়। আমাদের নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে মামলা, হামলা ও নির্যাতন সহ্য করেও বিএনপির আদর্শে অটল আছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত— আসন্ন নির্বাচনে ইনশাআল্লাহ আমরা এমপি হবো।”
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...