
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, যুবদলের সদস্য সচিব শামিম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যোবায়ের হোসেন আক্কাস, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী তানজিদ আহমেদ রিডেন এবং কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...