• বরিশাল রাজনীতি
  • দশমিনায় ৩১দফা সংস্কার প্রস্তাবের লিফলেট বিতরণ করেন শিপলু খান

দশমিনায় ৩১দফা সংস্কার প্রস্তাবের লিফলেট বিতরণ করেন শিপলু খান

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ , ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ মেরামতের ৩১দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে পটুয়াখালী ০৩ আসনে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বি এন পি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শিপলু খান।

রোজ বুধবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলা সদর বাজার ও সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন ও পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা, দেশ ও জাতি উন্নয়নের জন্য,দেশের মানুষের গনতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, শ্রমজীবী মানুষের মান উন্নয়ন করা।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বি এন পির সহ সভাপতি আঃ হাই,সহ সভাপতি রুহুল আমিন মোল্লা, উপজেলা যুবদল নেতা আবু তালহা তুহিন, ফারুক হোসেন,দশমিনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বসার, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাসনাইন আহমেদ হাসান, আঃ রহিম, নোবেন খান, সজিব হাং, আকাশ সিকদার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বি এন পি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা , স্থানীয় জনসাধারন, স্থানীয় গণমাধ্যম কর্মী।

মন্তব্য লিখুন

আরও খবর