​দারিদ্র বিমোচন ও নারীর স্বাবলম্বিতা অর্জনে বাহাদুরপুরে ছাগল বিতরণ

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ , ৩১ জুলাই ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- দারিদ্র বিমোচন এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে যশোর জেলার শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বাহাদুরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন নির্বাচিত নারীর মাঝে এই ছাগল বিতরণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর ১২টায় বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ছাগলগুলো হস্তান্তর করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি সাফা উদ্দিন খাঁ এবং উপজেলা প্রবাসী কল্যাণ সম্পাদক শাহিন আলম খান।

​এছাড়াও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বাহাদুরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
​
ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বাছাইকৃত ৯ জন নারীর হাতে ছাগল তুলে দেওয়া হয়। উপকারভোগীরা হলেন: ০১ নং ওয়ার্ডের (সরবানহুদা ও রঘুনাথপুর) সৈরুপী খাতুন, ০২ নং ওয়ার্ডের (ঘিবা দক্ষিণ) শখী বেগম, ০৩ নং ওয়ার্ডের (ঘিবা উত্তর) শাবানা খাতুন, ০৪ নং ওয়ার্ডের (ধান্যখোলা উত্তর) তানজিলা খাতুন, ০৫ নং ওয়ার্ডের (ধান্যখোলা দক্ষিণ) লিপি খাতুন, ০৬ নং ওয়ার্ডের (বোয়ালিয়া মানিক) চম্পা (স্বামী জিয়াউর রহমান), ০৭ নং ওয়ার্ডের (বাহাদুরপুর) মল্লিকা খাতুন, ০৮ নং ওয়ার্ডের (শাখারীপোতা) মরিয়ম বেগম এবং ০৯ নং ওয়ার্ডের (ডুবপাড়া-নটাদিঘা) হালিমা খাতুন।

নুরুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা গরিব, অসহায় ও দুস্থ মানুষের সাথে আমাদের জীবন কাটিয়ে দিতে চাই। আমাদের দেশনায়ক তারেক রহমান জনগণের সাথে মিশে রাজনীতি করার যে নির্দেশনা দিয়েছেন, সেই ধারাবাহিকতায় আমরা মানুষের পাশে থেকে মানবিক রাজনীতি করতে চাই।”

​তিনি আরও বলেন, “সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রবিউল ইসলাম রবি নিজের অর্থায়নে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অন্যদেরও অনুপ্রাণিত করবে। ছাগল বিতরণের মাধ্যমে উপকারভোগী নারীরা ভবিষ্যতে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের পরিবারকে সহায়তা করতে পারবেন।”

​কর্মসূচিটির আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবি। তিনি জানান, “দরিদ্র পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ছাগলগুলো পালনের মাধ্যমে নারীরা দুধ ও মাংসের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয় করতে পারবেন।”

ছাগল পেয়ে নারীরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। ​এই উদ্যোগটি স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে এবং দারিদ্র বিমোচনে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য লিখুন

আরও খবর