
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর স্বপ্ন পূরণের প্রত্যয়ে দারিদ্রতাকে হার মানিয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে মীম । সে ভেদীকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা সামান্য অটোচালক।
অভাব-অনটন ও নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনার প্রতি মনোযোগ হারায়নি মীম। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিয়মিত পড়াশোনা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে।
মীম জান্নাতের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
তার এই অর্জন প্রমাণ করে—দারিদ্র্য মানুষের স্বপ্নের পথে বাধা হতে পারে, কিন্তু দৃঢ় মনোবল, পরিশ্রম ও অধ্যবসায়ের কাছে সেই বাধা জয় করা সম্ভব। মীমের পরিবার তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।
অনুশীলন শিক্ষা পরিবারের পরিচালকসহ সকল শিক্ষক মীমের পাশে আছেন বলে উল্লেখ করে বলেন মীমের উচ্চ শিক্ষার খরচ প্রাইভেটসহ সকল ক্ষেত্রে সহযোগিতা করবেন।
নালিতাবাড়ী আঃরশিদ মহিলা কলেজের কয়েকজন প্রভাষকও মীমেকে সহযোগীতার কথা বলেন।
উচ্চশিক্ষা গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে পরিবার ও সমাজের জন্য কিছু করার স্বপ্ন রয়েছে মীমের।
তার এই সাফল্যে ভেদীকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...