
নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁ -১ (নিয়ামতপুর,পোরশা,সাপাহার) আসনে দিন-রাত সমান তালে বিএনপির ৩১ দফা রূপরেখা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নওগাঁ-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম।
দলের এই ঘোষিত রূপরেখা ছড়িয়ে দিতে তিনি নিজেই মাঠে নেমেছেন। দিনের বেলায় হাট-বাজার, চা স্টল ও খেলার মাঠে; আর রাত হলে ছুটছেন গ্রামেগঞ্জে, মানুষের বাড়ি বাড়ি।
শুক্রবার রাত ৯টার দিকে নিয়ামতপুর উপজেলার বেনীপুর এলাকায় আদিবাসী নারী-পুরুষদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করতে দেখা যায় এই নেতাকে।
নুরুল ইসলাম জানান,“বিএনপির ৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জনগণের মুক্তি ও পরিবর্তনের অঙ্গীকার। আমরা চাই প্রতিটি মানুষ জানুক—আমরা কেমন বাংলাদেশ গড়তে চাই।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এলাকায় কোনো নেতাকে এভাবে জনগণের দ্বারে দেখা যাচ্ছে, যা মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত