
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালচুড়া রাংটিয়া গ্রামের ভূইয়া বাড়ির নিহত দুই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা কমিটির সাবেক সভাপতি ও তিন বারের জনপ্রিয় সাবেক এমপি মো, মাহমুদুল হক রুবেল।
শনিবার (১৯ এপ্রিল) তিনি তাদের বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেন এবং নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন।
এসময় ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক মো. আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রোকুনুজ্জামান, যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল শালচুড়া রাংটিয়া গ্রামের ভূইয়া বাড়ির কুয়া খুঁড়তে নেমে অক্সিজেনের অভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ মারা যান। তারা দুজন সম্পর্কে ভায়রা ভাই। এ ঘটনায় রাংটিয়া গ্রামের মেদিনাথ কোচের ছেলে মহাদেব কোচ নামে আরও একজন আহত হন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...