
দুই বছর পর নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনলেন বহুমুখী প্রতিভার অধিকারী নির্মাতা ও অভিনেতা সহীদ উন নবী। মঙ্গলবার (৮ অক্টোবর) ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর নিশ্চিত করেন তিনি।
এদিন ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘গট এনগেজড’ দিয়ে একটি স্ট্যাটাস দেন সহীদ উন নবী। এরপর স্ত্রীর হাতে হাত রেখে একটি ছবিও পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, ‘অবশেষে আলহামদুলিল্লাহ।’
বিয়ের বিষয়ে সহীদ উন নবী বলেন, আসলে দুই বছর আগে আজকের এই দিনেই আমরা বিয়ে করি। কিন্তু আমার স্ত্রীর বাবা কোনোভাবেই আমাদের বিয়ে মেনে নিতে চাননি। যে জন্য আমরা দুই বছর অপেক্ষা করলাম। আসলে অপেক্ষা করেও লাভ হয়নি, তিনি এখনও আমাদের বিয়ের বিষয়টি মেনে নেননি। তাই আজকে সব অপেক্ষার অবসান করে নতুনভাবে বিয়েবার্ষিকীর দিন থেকেই সব শুরু করলাম।
সহধর্মিণীর সম্পর্কে তিনি বলেন, আমার স্ত্রীর নাম লামিয়া। তবে তিনি মিডিয়ার কেউ নন। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স করছেন।
বিয়ের খবর প্রকাশ্যে আনতেই ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন নতুন এই দম্পতি। নবদম্পতির জন্য শুভকামনা জানিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন তারা।
প্রসঙ্গত, নাটক নির্মাণ ও অভিনয়ের পাশপাশি ‘বরফ কলের গল্প’ ও ‘পাফ ড্যাডি’ দুইটি ওয়েব ফিল্মও নির্মাণ করেছেন সহীদ উন নবী।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...