
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে ৩ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ৩ঘটিকার সময়ে লোহাগাড়া উপজেলার পাবলিক হল রুমে, উপজেলার বিভিন্ন এলাকায় থেকে প্রায়ও ৩শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সরাসরি উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা, তৈল, পিঁয়াজ , আলু, মুড়ি, নুডলস ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, রমজানের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা ও মানবিকতা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের ইফতার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান৷
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...