
মজিবুর রহমান, নেত্রকোনা :নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শনিবার (৭ জানুয়ারি) বিকালে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামাতসহ ১১দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ছাদেকুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা- ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অধ্যাপক মোঃ খায়রুল কবীর নিয়োগী ৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওঃ ছাদেক আহমাদ হারিছসহ অন্যরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোঃ খায়রুল কবীর নিয়োগী তার বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে ইনসাফ ভিত্তিতে সকল কার্যক্রম পরিচালনা করবেন।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম মাছুম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে, তিনি নারী অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলাসহ নানান প্রতিশ্রুতির কথা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আমরা শুনতে পাচ্ছি একটি দল ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনেরা ভয় পাবেন না।দাঁড়িপাল্লায় ভোট দিয়ে খায়রুল কবীর নিয়োগীকে নির্বাচিত করুন। সুন্দর সুশৃঙ্খল একটা সমাজ পাবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...