
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ পটুয়াখালীর দশমিনা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্য” প্রতিপাদ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনের মাধ্যমে day’s অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল। সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহমেদ, নবাগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালে হাসনাইন পারভেজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিপ্লব কুমার দেবনাথ, সদস্য মোসা. তহমিনা সুলতানা ও সদস্য তরিকুল ইসলাম অনিক।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী বিভিন্ন ব্যানার, পোস্টার ও সচেতনতা মূলক প্রদর্শনী আয়োজন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...