
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-সন্ত্রাস,দুর্ণীতি,মাদক,চাঁদাবাজী এবং সিন্ডিকেটমুক্ত সমাজ গঠনে বেনাপোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার(৫ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় হোটেল “সানরুফ” এ অনুষ্ঠিত ঐ মতবিনিময় সভায় স্বাগতিক বক্তব্য তুলে ধরেন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান,স্যার।
এরআগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষে “স্বাধীন বাংলাদেশ” অর্জনে যে সকল ভাই বোন শহীদ হয়েছেন তাদের জন্য দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালণ করা হয়।

বেনাপোলকে মাদক, দূর্ণীতিমুক্ত এবং পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে যে তথ্যগুলো উপস্থাপণ করা হয়,তা হলো-
*বেনাপোলে আধুনিকমানের একটি হাসপাতাল নির্মাণ,যানজট মুক্ত বেনাপোল,হাওড়-বাঁওড় দখলমুক্ত করা,প্রত্যেক বছর জুন-জুলাইয়ের পরে ট্রেড লাইসেন্স নবায়ন হয়েছে কিনা যাচাই করা, জন্ম সনদ, নাগরিক সনদ, মৃত্যু সনদ এবং যাবতীয় নাগরিক সেবা দিনের দিন প্রদান করতে হবে, বেনাপোল বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে কিনা নিয়মিত তদারকি হতে হবে।
*বিনা হয়রানিতে টাকা ছাড়া থানায় নাগরিক সেবা দিতে হবে,সর্বদা ন্যায় ও সততার সাথে জনগণের পক্ষে কাজ করতে হবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে,বেনাপোল থানা হবে সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা,সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নিয়ন্ত্রণে প্রতি মাসে একাধিক বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। উক্ত অভিযান পরিচালনায় নাগরিক কমিটিকে মূল্যায়ন করতে হবে।
*বিজিবি কর্তৃক চোরা চালান কারীর লিস্ট তৈরি করে অভিযান পরিচালনা করতে হবে, বর্ডার এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে,আটক মালামালের সিলিপ দিতে হবে, সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তার স্বার্থে প্রতিনিয়ত বিজিবি টহল জোরদার করতে হবে।

*বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে যাত্রী সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে, পাসপোর্টে সিল মারার সময় টাকা লেনদেন বন্ধ করতে হবে,ইমিগ্রেশন এর ভিতরে দালালদের আধিপত্য বন্ধ করতে হবে।
*সাংবাদিকদের সত্য প্রকাশে নির্ভীক থাকতে হবে,
সঠিক সংবাদ প্রচার করতে হবে, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এটা মানুষের মধ্যে ছড়িয়ে এবং বুঝিয়ে দিতে হবে,টাকার বিনিময়ে মিথ্যা সংবাদ প্রচার করা যাবে না,সাংবাদিক পরিচয়ে ইমিগ্রেশন এর ভিতরে ল্যাগেজ ব্যবসা ও দালালি বন্ধ করতে হবে।
একাধিক প্রেসক্লাব বন্ধ করে একটি প্রেসক্লাব গঠন করতে হবে,নেতৃত্ব গঠনে সাংবাদিকদের মধ্যে সিলেকশন না ইলেকশনেরর ব্যবস্থা করতে হবে,সিনিয়র সাংবাদিক ও সত্য নির্ভীক সাংবাদিকদের সঠিক মূল্যায়ন করতে হবে,বেনাপোলের উন্নয়নের স্বার্থে বেনাপোলবাসির সকল সমস্যা গণমাধ্যমে তুলে ধরতে হবে,মাদক দুর্নীতি সিন্ডিকেট নির্মূলে সঠিক তথ্য প্রচার করতে হবে,শিক্ষাগত মান যাচাই করনের মাধ্যমে সাংবাদিকতা পেশায় নিয়োজিত করতে হবে।
*দালালমুক্ত পল্লী বিদ্যুৎ চাই,ডিমান্ড চার্জ, মিটার ভাড়া কেন এবং কি কারণে নেয়া হয়? মিটার আবেদনের পর মিটার দিতে সময় অনেক বেশি নেওয়ার কারণ কি?২০০০ টাকার অধিক দালালের মাধ্যমে লেনদেনে মিটার দেওয়ার কারণ কি? পল্লী বিদ্যুৎ অফিসের গ্রাহক সেবার অন্তর্ভুক্ত জরুরি সেবা মোবাইল নাম্বারটি বন্ধ থাকার কারণ কি?
*বাস মালিক সমিতি’র পক্ষ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়ার প্রতি সর্বদা সুদৃষ্টি দিতে হবে,ফিটনেস বিহীন গাড়ি রোডে চলাচল বন্ধ করতে হবে,বাস স্টাফদের সহায়তায় মাদক বহন বন্ধ করতে হবে,লোকাল বাস স্ট্যান্ডে পাসপোর্ট দালাল নির্মূল করতে হবে,বাস যাত্রীদের শতভাগ যাত্রী সেবা নিশ্চিত করতে হবে।
*স্থল বন্দর কর্তৃপক্ষ বন্দরের গেটে আনসারদের বকশিশের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে,এ পি বি এন অথবা পি আই এম এ সদস্যদের ইমিগ্রেশনের পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে বকশিশের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে,বন্দরের অতিরিক্ত পরিচালক অতিরিক্ত প্রটোকল নেওয়ার কারণ কি?এনজিওর কাজ কি? কিভাবে এনজিও নিয়োগ হয়? বন্দরের ট্রাফিক ব্যবস্থা সুন্দরভাবে নিশ্চিত করতে হবে, কাগজপত্র বিহীন কোন মালামাল বন্দরে প্রবেশ করবে না।
*বাজারে দোকানদারদের ইলেকশনের মাধ্যমে বাজার কমিটি গঠন করতে হবে,ফুটপথ নিরসন ও সঠিক জায়গায় তাদের বন্দোবস্ত করে দেওয়া, বাজার কেন্দ্রিক দোকানগুলো থেকে এডভ্যান্সের নামে মোটা অংকের টাকা নেওয়া বন্ধ করতে হবে,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক বাজার মনিটরিং করতে হবে,বাজারের দোকানের সকল প্রকার ট্রাকের ভারি মালামাল আনলোডের জন্য রাতে নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে।
*সিলেকশন নয় ইলেকশনের মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসার কমিটি গঠন করতে হবে,অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের নিয়মিত গার্ডিয়ান কল করা,প্রথম ক্লাসের পাশাপাশি লাস্ট ক্লাসে রোল কল চায়,স্কুলের ক্যাম্পাসে টিউশনি করানো যাবে না,টিউশনি না করার কারণে শিক্ষার্থীদের হুমকি দেওয়া যাবে না,পড়াশোনার মান উন্নত করতে হবে।
*ইজি বাইক রাখার নির্দিষ্ট স্থান নির্ণয় করে স্ট্যান্ড তৈরি করতে হবে,পৌর এলাকার বাইক পৌর এলাকার ভিতরে থাকবে, বাইরের বাইক যাতে পৌর এলাকায় যানজট যানজট সৃষ্টি না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে,ভাড়া নির্ধারিত লিস্ট প্রত্যেক বাইকে লাগাতে হবে,বিভিন্ন মার্কেটের সামনে অযথা বাইকের ভিড় বন্ধ করতে হবে।
*স্টেশন মাস্টার স্টেশনে মাইকিং এর মাধ্যমে টিকিট কাটার আহবান করতে হবে,টিকিট ছাড়া কোন যাত্রী রেল ভ্রমণ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, দশ টাকার নিয়ম বাদ টিটি কাছ থেকে জরিমানা সহকারে টিকিট নেওয়ার ব্যবস্থা করতে হবে,যাত্রীর সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে,অসুস্থ রোগীর জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে, স্টেশন এরিয়ায় মাদক নির্মূলে কাজ করতে হবে।
*রেল পুলিশ আইনের সঠিক ব্যবহার করতে হবে,টিকেট কাটার জন্য যাত্রীর সচেতন হতে হবে,ট্রেনের ছাদে কেউ ভ্রমণ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে,সরকারি সরঞ্জাম রক্ষার জন্য সর্বদা সঠিকভাবে পাহারা নিশ্চিত করতে হবে।
*কাস্টম কর্তৃপক্ষ ঘুষ নিয়ে ফাইল স্বাক্ষর বন্ধ করতে হবে,সরকারি কাজ সরকারি নিয়মেই করতে হবে,বিনা কারণে ফাইল আটকে রাখা যাবে না,দূর্নীতি ও রাজস্ব ফাঁকি প্রমাণ পেলে তার বিরুদ্ধে তাৎক্ষনিক কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে।
*ইমিগ্রেশনে টেবিল ট্যাক্স এর ব্যবস্থা করতে হবে,সিএন্ডএফ এজেন্টসহ কাস্টম কেন্দ্রীক সকল ক্ষেত্রে গ্রাহকের সেবা শতভাগ নিশ্চিত করতে হবে।
*মসজিদ ও মন্দির কমিটিতে সিলেকশন নয় ইলেকশনের ব্যবস্থা করতে হবে।

উপরিল্লিখিত বিষয়ের উপর মতামত প্রদানে বক্তব্য রাখেন- মোঃ নাজিমুউদ্দীন (সভাপতি, পৌর বিএনপি), মোঃ মাসুদুর রহমান মিলন (সাবেক বেনাপোল ইউপি চেয়ারম্যান), বেনাপোল সি এন্ড এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি একেএম আতিকুজ্জামান সনি, বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(নবাগত ওসি) রাসেল মিঞা,ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক(ওসি-২),রাজস্ব কর্মকর্তা-ফুল মিয়া,মো.আসাদুজ্জামান(এজিএম,পল্লি বিদ্যুৎ,বেনাপোল সাব-জোনাল অফিস), বেনাপোল রেল স্টেশন মাস্টার মোঃ সাইদুজ্জামান, শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি- মোঃ আজিজুল হক, সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি-মো.সাহিদুল ইসলাম শাহীন,মো.মনির হোসেন(সহ সভাপতি),সাধারণ সম্পাদক-মো.আইয়ুব হোসেন পক্ষী(সাধারণ সম্পাদক,শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ),
মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় এর শিক্ষক ইন্তাজুর রহমান ,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক- আহসানুল কবির তুহিন, জামায়াত ইসলামী বেনাপোল পৌর শাখার আমির- আব্দুল জলিল, বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেব , মোঃ আবু তাল্লাহ স্যার প্রধান শিক্ষক নব দিগন্ত- প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল, মুফতি ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক ইমাম পরিষদ, বেনাপোল
মোঃ রায়হামুজ্জামান দিপু সদস্য সচিব যুবদল
বেনাপোল পৌর বি,এন,পি মোঃ ইশতিয়াক আহমেদ শাওন সদস্য সচিব, বেনাপোল পৌর ছাত্রদল এবং বাস মালিক সমিতি,ইজিবাইক সমিতি ও বেনাপোল পৌর শাখা ইমাম পরিষদের নেতৃবৃন্দ।
সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলা মতবিনিময় সভার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন-বেনাপোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থী রেজোয়ান হোসেন আকাশ,সাজিদুর রহমান শিপু, পারভেজ মোশারফ,আব্দুল্লাহ আল গালিব, মোহাম্মদ বনি।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...