
গত দেড় বছরে সবচেয়ে বেশি চাঁদাবাজি ও দুর্নীতি করেছে এন সি পি। তারা মাঠে খেলতে ভয় পায়। আদালতে ঘুরে বেড়ায়। তারা প্রধানমন্ত্রী হতে চায়।এসব কথা বলেছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি প্রার্থী হিসেবে ছাত্রদলের পক্ষে নির্বাচন করেছিলেন । আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল-২ আসনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনি জনসভায় বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সমাবেশে ২০২৬ সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীহিসেবে ড. এ জেড এম। ফরিদুজ্জামান ফরহাদ-এর পক্ষে নির্বাচনী প্রচারণা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
সমাবেশস্থলে ধানের শীষের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায়। স্থানীয় নেতৃবৃন্দ এলাকার সাধারণ মানুষকে তাদের মূল্যবান ভোট দিয়ে ড. ফরিদুজ্জামান ফরহাদকে জয়যুক্ত করার আহ্বান জানান। তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনসেবার সুযোগ দিতে ভোটারদের কেন্দ্রমুখী করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
সভায় লোহাগড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত কর্মীরা সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...