
বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ঘর আলো করে এল নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হলেন অনিল কাপুর-কন্যা। গত ২৯ মার্চ সোনম ও আনন্দ আহুজা দম্পতির কোলজুড়ে আসে তাদের দ্বিতীয় সন্তান। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবরটি জানান অভিনেত্রী নিজেই।
সোনম তার পোস্টে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, অসীম ভালোবাসা আর কৃতজ্ঞতা, আমরা আমাদের দ্বিতীয় পুত্রসন্তানের আগমনের খবর জানাচ্ছি। ২৯ মার্চ আমাদের পরিবার পূর্ণতা পেল। আমাদের বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত। চার সদস্যের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা ধন্য।
এই বার্তার নিচে সোনম, আনন্দ ও বায়ুর নাম লেখা একটি কার্ডের ছবিও শেয়ার করেছেন তিনি।
কাপুর পরিবারের এই খুশির খবরে বলিউডের তারকারা অভিনন্দনের জোয়ারে ভাসিয়েছেন সোনম-আনন্দকে। সোনমের পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন কারিনা কাপুর খান। এ ছাড়া রিয়া কাপুর, হুমা কুরেশি, কাজল আগরওয়াল, দিয়া মির্জা, অনুরাগ কশ্যপ, বাণী কাপুরসহ আরও অনেক তারকা এই দম্পতিকে শুভকামনা জানিয়েছেন।
এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবরটি জানিয়েছিলেন সোনম। সে সময় বেবি বাম্পের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন কেবল ‘মা’। ভক্তরা তখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কাপুর পরিবারের এই নতুন সদস্যের জন্য।
২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। বিয়ের চার বছর পর ২০২২ সালের ২০ আগস্ট তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। প্রথম সন্তানের জন্মের প্রায় চার বছর পর ছোট সদস্যের আগমনে আনন্দের জোয়ার বইছে পুরো কাপুর ও আহুজা পরিবারে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...