
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে বালু চোরাকারবারীর ৪ লাখ টাকা জরিমানা করেছেন ইউএনও মোস্তাফিজুর রহমান। এই ঘটনায় স্থানীয়রা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন।
রবিবার (১ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার রসপুর বাজার সন্নিকটে শিমুলতলী সেতুর নিচে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিষয়টি জানতে পেরে ১৪ বিজিবির কোম্পানী কমান্ডার সুলতান হোসেনের নেতৃত্বে একটি চৌকষ দল দুপুরে ৮টি মেসি (ট্রাক্টর) ও ১টি ভিকু মেশিন জব্দ করে।
বিষয়টি অবগত হয়ে বিকেলে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে কয়েকজন চালককে ও জব্দকৃত ট্রাক্টর গুলি আটক দেখতে পান। সেখানে স্থানীয় কতিপয় রাজনৈতিক প্রভাবশালীদের তত্বাবধানেই এমন কার্যক্রম বলে অভিযোগও করেন এলাকাবাসী ও সীমান্তরক্ষাকারী বাহিনীরা।
পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মুচলেকা দিয়ে গাড়ীগুলি জিম্মায় নিতে রাজী হইলে তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪ লক্ষ টাকা জরিমানা করেন ইউএনও ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোস্তাফিজুর রহমান।
এ সময় ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা মো. হানজালা, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, এম এ মালেক, এম কে চৌধুরী জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আত্রাই নদীর সেতুর নিচে আবারও কেউ বালু উত্তোলন করলে তাকে কারাবাস করতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...