
মোঃ উজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ এপ্রিল সোমবার সকাল ১০ টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ওয়াজেদ আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল হক, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডু, খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশীদ, মৎস্য অফিসার আইয়ুব আলী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, তথ্য অফিসার ইসকিতা আফরিন, পৌর মুখ্য নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, থানার প্রতিনিধি এস আই ফিরোজ হোসেন প্রমূখ।
ইউএনও জেসমিন আক্তার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ও এজিওদের মাধ্যমে গ্রাম পর্যায়ে সচেতনতা ও অসহায়-দরীদ্র মানুষদের বিনামূল্যে আইন সহায়তা গ্রহন করতে বিভিন্ন ফোরামে আলোচনার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত