ধামইরহাটে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ , ১৬ এপ্রিল ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। ১৬ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সামনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃতৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারন কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহফুজার রহমান,উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. জাহাঙ্গীর রাব্বি, উপ সহকারি কৃষি উন্নয়ন অফিসার রেজাউল করিম প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ ১ মৌসুমে ৩হাজার কৃষককে আউশ ধান চাষের জন্য ৫ কেজি করে বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি, ২০জন তিল চাষীকে ১কেজি করে বীজ, ১০কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, ৯০ জন পাট চাষীকে ১কেজি করে বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি করে এমওপি সার প্রদান করেন।

মন্তব্য লিখুন

আরও খবর