
মোঃ উজ্জল হোসেন,ধামইরহাটঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর ধামইরহাটে আসন্ন শারদীয় দুর্গো উৎসবের প্রস্তুতি চলছে। এ বছর উপজেলার ৩১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে বলে জানিয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।সরেজমিনে বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা যায়, প্রতিমা তৈরির কাজ শেষ, এখন চলছে শেষ মুহূর্তের রং-তুলির আঁচড়।
শিল্পীদের নিপুণ হাতে রঙিন হয়ে উঠছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। বিশেষ করে দেবীর চক্ষুদান ও শাড়ির কারুকাজে ব্যস্ত সময় পার করছেন তারা।
ধামইরহাট পৌরসভার টিএন্ডটি সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি নিখিল চন্দ্র দেবনাথ বলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগীতায় শান্তিপূর্ণ ভাবে প্রতিমা নির্মান কাজ সম্পন্ন হয়েছে। পরিবেশ অত্যন্ত ভালো আছে।
শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন প্রক্রিয়া শেষ হবে।হাটনগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি লক্ষন চন্দ্র জানান প্রশাসনের সার্বক্ষণিক নজরদারির ফলে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান বলেন, নওগাঁ পুলিশ সুপার এর নির্দেশনা কঠোর নিরাপত্তার মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এবার ধামইরহাটে ৩১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
টিএন্ডটি সার্বজনীন দূ্র্গা মন্দিরের সভাপতি নিখিল চন্দ্র দেবনাথ আরও বলেন,প্রতিমার রং-তুলির কাজ প্রায় ৯০ ভাগ শেষ।
আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রতিমার পূজার জন্য পুরোদম প্রস্তুত হবে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারায় আনন্দে ভাসছে ধামইরহাটের সনাতন ধর্মাবলম্বীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল...
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান: ১১ দলীয়...
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান:...
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর...