
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বেনাপোল গ্রামে দিনভর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন স্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব,যশোর জেলা যুবদল যুগ্ম-আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব,মেয়র প্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।
রবিবার (৯ আগস্ট) সকাল থেকেই তিনি ৩ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান।
গণসংযোগকালে তিনি প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। সরেজমিনে সেখানে গিয়ে এদৃশ্য দেখা গৈল।
মো. ইমদাদুল হক ইমদাদ অত্যন্ত আন্তরিকতার সাথে সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর, প্রবীণ নাগরিক ও গৃহিণীদের মাঝে নির্বাচনী লিফলেট তুলে দিচ্ছেন এবং কুশল বিনিময় করছেন। স্থানীয় সাধারণ মানুষের ভালোবাসা ও পরম মমতায় তাকে বুকে জড়িয়ে ধরতে দেখা গেছে। ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে আসায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডেই সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আস্থার সঞ্চার হয়েছে।
গণসংযোগে স্থানীয় বাসিন্দারা জানান, “ইমদাদ ভাই সবসময় আমাদের বিপদে-আপদে পাশে থাকেন। তাকে আমরা ঘরের সন্তান মনে করি। ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও আমাদের সুখ-দুঃখে যাকে পাশে পাওয়া যাবে, আমরা তাকেই প্রতিনিধি হিসেবে দেখতে চাই।”
গণসংযোগকালে মো. ইমদাদুল হক ইমদাদ বলেন:
”আমি এ মাটিরই সন্তান। ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও বৈষম্যহীন ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের যে ভালোবাসা ও সমর্থন আমি পাচ্ছি, তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো আমৃত্যু। ভোটারদের আস্থাই আমার পথচলার শক্তি।”
নির্বাচনী এই প্রচারণায় তরুণ নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধারাবাহিকভাবে এ ধরনের গণসংযোগ ৩ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়াকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলে মনে করছেন সচেতন মহল।
গণসংযোগে অংশ নেন- বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক- মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি- শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক- রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক- জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার, ৬ নং ওয়ার্ডের ভবারবেড় গ্রামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মইদুল ইসলাম, বিএনপি নেতা- আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক- শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক- জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য- মফিজুর রহমান সদস্য- হযরত আলী, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক- রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল হান্নান, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক- তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য- মহাসিন আলম, যুব নেতা- মনির হোসেন সহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...