
নাহিদ হাসান নওগাঁঃ আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)। এই দিনেই আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীকুলের শিরোমণি, বিশ্বমানবতার আশীর্বাদ হজরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মও মৃত্যু বরণ করেন।
১২ রবিউল আউয়ালকে মুসলিম বিশ্ব মহানবীর জন্ম ও ওফাতের দিবস হিসেবে পালন করে থাকেন। এ দিবসটি একই সঙ্গে আনন্দের এবং দুঃখের। তাই এই দিনটি বিশেষ তাৎপর্যের সাথে পালিত হয় সিরাতুন্নবী হিসেবেও।
ইসলাম ধর্মের প্রবর্তক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন।
এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে নওগাঁ আস্তানমোল্লা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। আজ সকাল ১০ টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীনা আখতার বেবির সভাপতিত্বে কলেজের হলরুমে এ দিনটি উদযাপন করা হয়।
এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত,কুইজ প্রতিযোগিতা,ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উক্ত কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্যে বক্তারা হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী এবং ঈদে মিলাদুন্নবী (সা.) সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা