
নওগাঁর বরেন্দ্র অঞ্চল পোরশা উপজেলার সারি সারি আম বাগানগুলোতে ছড়াচ্ছে মুকুলের মৌ মৌ গন্ধ। আম বাগানগুলোতে এখন দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। আমের বাগানগুলো ভরে উঠেছে মুকুলে মুকুলে। গাছে গাছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা।
মুকুলের ভারে প্রতিটি আম গাছের মাথা যেন নুয়ে পড়ার উপক্রম। মৌমাছিরা আসতে শুরু করেছে মধু আহরণের জন্য। গাছে গাছে মুকুলের সমারোহ দেখে আম চাষীদের প্রাণ যেন ভরে যাচ্ছে। সোনালী স্বপ্নে বিভোর এখন বরেন্দ্র অঞ্চলের আমচাষী আর বাগান মালিকরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন চাষীরা।
পোরশা উপজেলা তেতুলিয়া ইউপি সদস্য শহিদুল ইসলাম শাহ্ আমচাষী জানান, এবছর তার আম বাগানসহ এলাকার সকলের বাগানগুলোতে গাছে গাছে প্রচুর মুকুল এসেছে। আবহাওয়া ভাল থাকলে এবারে আমের ভাল ফলন হবে বলে তিনি আশা করেন।
পোরশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মামুনূর রশিদ জানান, পোরশা উপজেলার বরেন্দ্র ভূমিতে এবছর ১০হাজার ৬৫০হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। এ উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষমাত্রা বেড়েই চলেছে।
পোরশা উপজেলার উৎপাদিত আম অনেক সুস্বাদু হওয়ায় দেশের সকল বাজারে এখানকার আমের চাহিদা বেশ ভাল রয়েছে। আম মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আমের উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...