
শাহরিয়ার মিল্টন ,শেরপুরঃ নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শেরপুরের নকলায় দিশারী পৌর পল্লী সংস্থা (ডিপিপিএস)-এর উদ্যোগে ‘নৈপুণ্য কুটির শিল্প’ প্রশিক্ষণ সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ভুরদি এলাকায় হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করা হয়।
হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী ঘোড়াশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনোয়ার হোসেন সুমন।
বিশেষ অতিথি ছিলেন দিশারী পৌর পল্লী সংস্থা (ডিপিপিএস) শেরপুরের নির্বাহী পরিচালক রিয়াজ উদ্দিন ও নৈপুণ্য কুটির শিল্পের পরিচালক আলহাজ্ব কামরুল ইসলাম।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে নারীদের কুটির শিল্পের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে সেলাইয়ের বিভিন্ন কাজ শেখানোর মাধ্যমে দক্ষ করে তোলা হবে।
পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়া হবে। নতুন এ উদ্যোগকে নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...