
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই, চিপস ও আইসক্রিম উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি ) উপজেলার পূর্ব চিথলিয়া ও জালালপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হল আলিফ ফুড অ্যান্ড বেকারি এবং মিথিল আইসক্রিম অ্যান্ড ফুড প্রোডাক্ট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, চিপস, আইসক্রিম ও চানাচুর উৎপাদন করে আসছিল।
অভিযানে দেখা যায়, তারা শিশু খাদ্যে নিষিদ্ধ ও ক্ষতিকর রং ব্যবহার করছে। এ ছাড়া সফট ড্রিংক পাউডারে (ট্যাং) মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মাত্রাতিরিক্ত এসপারটেম মিশ্রণ এবং হালাল সনদ ছাড়াই প্যাকেটে হালাল লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করার প্রমাণ পাওয়া গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি বলেন, “প্রতিষ্ঠান দুটির কোনো বৈধ অনুমোদন নেই, তবুও তারা বিএসটিআই-এর লোগো ব্যবহার করে আসছিল।
এটি নিরাপদ খাদ্য আইনের গুরুতর লঙ্ঘন। ভোক্তা অধিকার সংরক্ষণ ও দণ্ডবিধি অনুযায়ী তাদের ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে।”
ভবিষ্যতে এ ধরনের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকতে প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানে বিএসটিআই-এর কর্মকর্তা রাহাত আহমেদ, এনএসআই প্রতিনিধি, পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত