
নড়াইল ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে মিছিল অনুষ্টিত হয়েছে।
২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে নড়াইল শহরের পুরাতন টার্মিনাল থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে রূপগঞ্জ সড়কে গিয়ে শেষ হয়।
জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান৷ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব,,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলি খান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস সহ সংসদীয় আসন নড়াইল ২ এর বিভিন্ন এলাকা থেকে আগত জেলা – উপজেলা – থানা -পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আগামী নির্বাচনে নড়াইল ২ এ ধানের শীষের প্রার্থী হিসেবে শাহরিয়ার রিজভী জর্জকে মনোনয়ন দেয়ার জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানান, এছাড়াও বক্তারা আরো বলেন তারেক রহমান যাকে ধানের শীষের যোগ্য মনে করে মনোনয়ন দেবেন শাহরিয়ার রিজভী জজের নেতৃত্বে সবাই ধানের শীষের পক্ষে কাজ করবে।
নড়াইল ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজকে বিএনপির দলিয় মনোনয়ন দেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান বক্তরা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...