• অপরাধ খুলনা
  • নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ ৯ জন গ্রেফতার

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ ৯ জন গ্রেফতার

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পুলিশ সুপার কার্যলয়ে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার আল মামুন সিকদার।

নড়াইলের লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজানে গোপন সংবাদের ভিত্তিতে এখানে ‘মা ফার্মেসি’তে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ফার্মেসির মালিক ফরহাদ হোসেন ও তার সহযোগী সজীব হোসেনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। পাশাপাশি অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এসব ডিভাইসে ওয়ান এক্স বেট, মেল বেট, সিকে ৪৪.কম ও এফ১১ সহ বিভিন্ন অনলাইন জুয়া ও বেটিং প্ল্যাটফর্ম ব্যবহারের তথ্য এবং বড় অঙ্কের ই-লেনদেনের তথ্য পাওয়া গেছে।

পুলিশ সুপার বলেন, অনলাইন জুয়া ও প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চটকদার ও লোভনীয় অনলাইন বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে গ্রেফতার ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর